Posts

Showing posts from October, 2020

বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

Image
  নির্বাচন-পরবর্তী ব্যাপক বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভ পদত্যাগ করেছেন। এতে দেশটিতে ব্যাপক রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুবাটবেক বরোনভের স্থলাভিষিক্ত হয়েছেন সাদির জাপারভ। তাঁকে আগের দিন বিক্ষোভকারীরা জেল থেকে মুক্ত করেন। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভকারী বিরোধী দলের সমর্থকেরা পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়ে নেন ব্যাপক চাপের মুখে পড়ে দেশটির নির্বাচন কমিশন গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফল বাতিল করেছে। গত কয়েক দিনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই কুবাটবেক বরোনভের পদত্যাগের ঘোষণা আসে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, দেশটির প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভের মিত্ররা বেশির ভাগ ভোট পেয়েছেন। নির্বাচনে ব্যাপক ভোট কেনাবেচার অভিযোগ উঠেছে। প্রেসিডেন্ট জিনবেকোভ ক্ষমতায় থাকলেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এর আগে বিবিসিকে জিনবেকোভ বলেছিলেন, শক্তিশালী কোনো নেতৃত্বের হাতে তিনি দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত। অবশ্য কোনো নেতার নাম উল্লেখ করেননি তিনি। দেশটির বিক্ষোভকারীরা সরকারি ভবন দখল করে রাজনৈতিক বন্দীদের ...